শিক্ষক নিয়োগ: ৪ বছর পর পরীক্ষা, ৫৬ শতাংশই অনুপস্থিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুন ২০১৮, ২২:২৬আপডেট : ০১ জুন ২০১৮, ২২:২৮

চট্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অর্ধেকের চেয়েও কম আবেদনকারী অংশ নিয়েছেন। শুক্রবার (১ জুন) অনুষ্ঠিত এ পরীক্ষায় চট্টগ্রাম জেলায় মাত্র ৪৪ শতাংশ আবেদনকারী অংশ নেন। আবেদন গ্রহণের দীর্ঘ চার বছর পর পরীক্ষা নেওয়ায় ৫৬ শতাংশ পরীক্ষার্থীই অংশ নেননি বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, নিষেধাজ্ঞা অমান্য করে পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আসায় ১৮ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম তাদের বহিষ্কার করেন।

সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষীকেশ শীল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য চট্টগ্রাম জেলায় ৩৯ হাজার ৬৭৫ জন আবেদন করেছিলেন। কিন্তু আজ পরীক্ষায় মাত্র ১৭ হাজার ৭৪৮ জন আবেদনকারী অংশ নিয়েছেন। যা মোট আবেদনকারী ৪৪ দশমিক ৭৩ শতাংশ।’

তিনি বলেন, ‘সার্কুলার দেওয়ার ৪ বছর পর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অংশগ্রহণকারীর সংখ্যা কমেছে। আবেদনকারীদের অনেকে হয়তো বিভিন্ন চাকরিতে যোগদান করায় পরীক্ষায় অংশ নেননি।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম