ফোন নিয়ে বিরোধের জেরে ভাইকে খুন!

কুষ্টিয়া প্রতিনিধি
০২ জুন ২০১৮, ১৫:৫৩আপডেট : ০২ জুন ২০১৮, ১৬:০৬

কুষ্টিয়া কুষ্টিয়ার মিরপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বিদেশ থেকে মামার পাঠানো  মোবাইল ফোন নেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। শনিবার (২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের লক্ষীধরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন। 

নিহত বড় ভাইয়ের নাম শহিদুল ইসলাম লাবলু (২৬)। ছোট ভাই জাহিদুর ইসলাম পাপ্পুর (২২) ছুরিকাঘাতে লাবপু নিহত হয়েছেন। এ ঘটনায় পাপ্পুকে আটক করেছে পুলিশ। লাবপু ও পাপ্পু একই গ্রামের ড্রাইভার আব্দুল জলিলের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শনিবার সকাল ১০টার দিকে একটি মোবাইল ফোন (তাদের মামা ফোনটি বিদেশ থেকে পাঠিয়েছেন) ব্যবহার করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময়ে ছোট ভাই জাহিদুল ক্ষুব্ধ হয়ে তার বড় ভাই শহিদুলকে ছুরিকাঘাত করে। এতে রাজীব গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।

/আইএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম