পলাশবাড়ীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
০২ জুন ২০১৮, ১৮:১৯আপডেট : ০২ জুন ২০১৮, ১৮:৩৩

গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পুকুরে ডুবে সিন মণ্ডল ও জান্নাতি আকতার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ জুন) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পলাশগাছী গ্রামে এ ঘটনা ঘটে।

সিন মণ্ডল পলাশগাছী গ্রামের মোস্তা মণ্ডলের ছেলে ও জান্নাতি আকতার শাহিন মণ্ডলের মেয়ে। আড়াই বছর বয়সী সিন মণ্ডল ও জান্নাতি আকতার সম্পর্কে চাচা-ভাতিজি।

স্থানীয়রা ও পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করছিল দুই শিশু। এর একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পুকুরের পাশেই পরিবারের লোকজন ধান শুকানোর কাজ করছিল। তারা পরে টের পেয়ে দুই শিশুকে পানি থেকে উদ্ধার করে। এরপর অসুস্থ অবস্থায় দুই শিশুকে পলাশবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মো. কাওছার জানান, হাসপাতালে আনার আগেই শিশু দু’টির মৃত্যু হয়। পানিতে ডুবেই তারা মারা গেছে। মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক