শরীয়তপুরে ধান বোঝাই ট্রাক খাদে, তিন শ্রমিকের লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি
০৩ জুন ২০১৮, ০৩:০৩আপডেট : ০৩ জুন ২০১৮, ০৩:০৫

খাদের পড়ে উল্টে যাওয়া ট্রাক শরীয়তপুরের আটংয়ে খাদে পড়ে যাওয়া একটি ট্রাকের নিচ থেকে তিন কৃষি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ মে) দিবাগত রাত তিনটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করতে সক্ষম হন। এ ঘটনায় আরও পাঁচ শ্রমিক আহত হয়েছেন। তাদেরকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত শ্রমিকরা হলেন— সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাকবসিয়া গ্রামের রহমত আলী গাজী, নাইমুল ইসলাম ও ইদ্রিস আলী।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিয়াজ আহমেদ তিন শ্রমিকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ট্রাকের নিচ থেকে কাদা সরিয়ে প্রথমে নাইমুলের এবং পরে  বাকি দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, শনিবার রাত ১০টার দিকে শরীয়তপুরের আটংয়ে সাতক্ষীরাগামী একটি ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। ট্রাকটিতে ১২ জন শ্রমিক ছিলেন। এদের মধ্যে রহমত আলী গাজী, নাইমুল ইসলাম ও ইদ্রিস আলী ট্রাকের নিচে চাপা পড়েন। আর আব্দুল হামেদ, মহসিন, ইসমাইল, রবিউল গাজী ও আব্দুল মালেক আহত হন। আহত ও নিহত শ্রমিকদের সবার বাড়ি সাতক্ষীরার কাকবসিয়া গ্রামে। তারা ধানকাটা শ্রমিক হিসেবে শরীয়তপুরে এসেছিলেন। ধান কাটা শেষে নিজেদের মজুরি হিসেবে প্রাপ্য ধান নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছিলেন।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম