সনাতন ধর্মাবলম্বীদের যুগাবতার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৮তম তিরোধান দিবস উপলক্ষে মগুরায় দু’দিনব্যাপী অনুষ্ঠান চলছে। রবিবার (৩ মে) সকালে অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শহরের ছানার বটতলা ও সরদার পাড়া লোকনাথ আশ্রম থেকে শোভাযাত্রা বের হয়ে মূল সড়কগুলো প্রদক্ষিণ শেষে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুণ্ডুসহ অনেক মানুষ অংশ নেয়। এসময় বিভিন্ন ধর্মীয় দেব-দেবির সাজে অংশ নেন অনেক ভক্ত। দিবসটি উপলক্ষে দু’দিনব্যাপী পূজা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।








