হবিগঞ্জে নিখোঁজের দুই দিন পর টমটমচালকের লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ জুন ২০১৮, ১৫:৫৬আপডেট : ০৩ জুন ২০১৮, ১৭:৩২

এখান থেকে উদ্ধার করা হয় শাকিলের মরদেহ নিখোঁজের দুই দিন পর শাকিল আহমেদ (১৭) নামে একজন টমটমচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ জুন) দুপুরে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের হামুয়া নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শায়েস্তাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাকিল পেশায় একজন টমটমচালক। গত শুক্রবার সকালে টমটম নিয়ে সে বাড়ি থেকে বের হয়। পরে রাতে বাড়ি না ফেরায় তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে নম্বরটি বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে ওই দিন রাতেই তার ভাই মিজান শায়েস্তাগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে অভিযানে নামে পুলিশ। শুক্রবার ভোর রাতে শহরের উমেদনগর এলাকা থেকে টমটমটি উদ্ধার করা হয় এবং দিপুল চন্দ্র কর (২৫) নামে যুবককে আটক করা হয়। সে সিলেট জেলার গোয়ালা বাজারের গুপেশ চন্দ্র করের ছেলে।

ওসি আরও জানান, আটককৃত দিপুলকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও নিহত টমটমচালক শাকিল আহমেদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত শাকিল শায়েস্তাগঞ্জ উপজেলার মহলুল সুনাম গ্রামের মুসলিম মিয়ার পুত্র।

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম