খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে দেশের মানুষ সাড়া দেবে না: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ জুন ২০১৮, ০৬:৪৩আপডেট : ০৪ জুন ২০১৮, ০৬:৫২

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। (ফাইল ছবি)

বিএনপির শাসনামলকে জঙ্গি উত্থান ও দুঃশাসনের আমল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘জনগণের ওপর নিপীড়ন-নির্যাতনকারী ও জঙ্গি মদদ দানকারী দলের নেত্রীর মুক্তির আন্দোলনে দেশের মানুষ আর কোনও সাড়া দেবে না; রাজপথে নামবে না। দেশের মানুষ শান্তিতে ঘুমায়। শান্তিতেই থাকতে চায়।’

রবিবার (৩ জুন) বিকালে নিজ নির্বাচনি এলাকা সিরাজগঞ্জের কাজীপুরের মাইজবাড়ি ইউনিয়নের ঢেকুরিয়ায় পানি উন্নয়ন বিভাগের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ঈদের পর খালেদা জিয়ার মুক্তির দাবিতে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে, বিএনপি নেতা মওদুদ মওদুদ আহমদের এ মন্তব্যের প্রতি ইঙ্গিত করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আন্দোলনের নামে তাদের জ্বালাও-পোড়াও ও রাজপথে আগুনে পুড়িয়ে মানুষ হত্যার মতো কোনও আন্দোলন আর দেশে হতে দেওয়া হবে না। রাজপথের আন্দোলনে নয়; খালেদা জিয়াকে আইনের মাধ্যমেই  মুক্ত করতে হবে, এর কোন বিকল্প  নেই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের সফল নেত্রী মন্তব্য করে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার সরকার জঙ্গি দমন করেছে, বিদ্যুৎ সমস্যার সমাধান করেছে, মাদক নির্মূলে কঠোর কর্মসূচি গ্রহণ করেছে, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের নেতৃত্ব দিচ্ছে, বিশ্ব দরবারে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে দাঁড় করিয়েছে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া আইনি লড়াই করে মুক্ত হয়ে নির্বাচনের অংশ নিক। নির্বাচনি মাঠে খালেদা জিয়ার দল বিএনপিকে মোকাবেলা করবে আওয়ামী লীগ।’

এসময় তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেলাল হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম