‘মানুষের মুখ দেখে সাহায্য করি না, সমস্যা দেখে করি’

নীলফামারী প্রতিনিধি
০৪ জুন ২০১৮, ০৯:৩৬আপডেট : ০৪ জুন ২০১৮, ০৯:৩৬

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘আমরা মানুষের মুখ দেখে সাহায্য করি না। মানুষের সমস্যা দেখে সাহায্য করি। একারণে দেশে এতো উন্নয়ন হচ্ছে। মাটির রাস্তা এখন পাকা হয়েছে, উন্নতি হয়েছে যোগাযোগ ব্যবস্থার, স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরের উন্নতি হয়েছে। বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, আয় বেড়েছে মানুষের, বিদ্যুৎ পৌঁছেছে মানুষের ঘরে ঘরে।’

তিনি আরও বলেন, ‘নীলফামারী সদর উপজেলায় চলতি জুনের মধ্যে শতভাগ বাড়িতে বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা হবে।’

রবিবার দুপুরে নীলফামারী সদর উপজেলার চওড়াবড়গাছা ইউনিয়নের নতিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ওই বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘আমি কারও সমালোচনা করতে চাই না। চারদলীয় জোট (বিএনপি) যখন ক্ষমতায় ছিল, তাদের সময়ে কী উন্নয়ন হয়েছে, আপনারা নিজের বিবেক দিয়ে চিন্তা করলেই মেলাতে পারবেন। তাদের সরকারের আমলে কয়টা রাস্তা-ঘাট, স্কুল কলেজ, মাদ্রাসা, মসজিদ ছিল, আর এখন কতটা আছে?’

মন্ত্রী আরও বলেন, ‘তারা লুটপাটের রাজনীতি করেছে। তারা তাদের পকেট ভারী করছে। বর্তমান সরকারের সময় টিআর-কাবিখা আপনারা দেখছেন এবং পাচ্ছেন, শতভাগ কাজও হচ্ছে। তাদের সময়েও টিআর-কাবিখা, কাবিটা আসতো; সেটি আপনারা কেউ চোখে দেখেননি।’

পল্লী বিদ্যুৎ সমিতি আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী এসএম হাসনাত হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন ভুঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন প্রমুখ।

পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী এসএম হাসনাত হাসান জানান, ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে এই ইউনিয়নের নতিবাড়ি, কাঞ্চনপাড়া, দক্ষিণ চওড়া গ্রামে ১২ দশমিক ১ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়। সেখান থেকে এসব গ্রামের ৬৩৯টি পরিবারে মধ্যে বিদ্যুৎ সুবিধা প্রদান করা হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম