পিস্তল ও ইয়াবাসহ পেট্রোল পাম্পের মালিক গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
০৫ জুন ২০১৮, ০২:৪৩আপডেট : ০৫ জুন ২০১৮, ০২:৫১

বরিশাল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৯০ পিস ইয়াবাসহ শেখ মো. সালাম (৫০) নামের এক পেট্রোল পাম্প মালিককে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার দিবাগত গভীর রাতে নগরীর দক্ষিণ আলেকান্দার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান মোস্তফা সড়কের রিফুজী কলোনি এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে র‌্যাব-৮ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শেখ মো. সালাম চরকাউয়া এলাকার শেখ ফিলিং স্টেশনের মালিক। র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে শেখ মো. সালামের বাসায় তাদের একটি দল অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যদের দেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তার বাসা থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, র‌্যাবের পক্ষ থেকে ডিএডি জহিরুল ইসলাম বাদি হয়ে অস্ত্র ও মাদক আইনে মামলা করেছেন। পরে আদালতের মাধ্যমে আসামিকে সোমবার বিকালে জেল হাজতে পাঠানো হয়। কোতোয়ালি থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন তাকে জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম