যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

ভোলা প্রতিনিধি
০৫ জুন ২০১৮, ০৪:০০আপডেট : ০৫ জুন ২০১৮, ০৪:১১

ভোলা ভোলায় জেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছে জেলা যুবদলের পদবঞ্চিত গ্রুপ। সোমবার (৪ জুন) দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে যুবদলের সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ এবং সদস্য সচিব মো. কবির হোসেনের নেতৃত্বে এ ঝাড়ু মিছিল বের হয়। শহরের বাংলা স্কুল মোড় এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় সেখানে কেন্দ্রীয় নেতাদের কুশপুতুল দাহ করে তাদের অবাঞ্চিত ঘোষণা করা হয়।

এর আগে জেলা কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করেন পদবঞ্চিত জেলা যুবদলের নেতারা।

যুবদলের সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠন না করে অর্থের বিনিময়ে কেন্দ্রীয় নেতারা কমিটি দিয়েছেন। যাদের কমিটিতে রাখা হয়েছে তাদের কেউ আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন না।

সদ্য ঘোষিত এ কমিটি বাতিল করে পুনরায় গঠনতন্ত্র অনুযায়ী কমিটি ঘোষণার দাবি জানান তরিকুল ইসলাম কায়েদ।

বক্তারা বলেন, যুবদলের কমিটি বাতিল করা না হলে বিএনপি ও যুবদলের কার্যালয় অনিদিষ্টকালের জন্য বন্ধ থাকবে। যুবদল নেতারা দল থেকে অব্যাহতি নেবেন।

যুবদল নেতা আবুল কালাম বাহালুল, খায়রুল আলম মিলন, মিজানুর রহমান ও মনির উদ্দিন প্রমুখ এ কর্মসূচিতে অংশ নেন।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম