চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৫ জুন ২০১৮, ১৬:৫৪আপডেট : ০৫ জুন ২০১৮, ১৭:০১

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রও গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব ৫। মঙ্গলবার (৫ জুন) সকালে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা দুটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৯ রাউন্ড গুলি, ১৫ রিয়েল কাতারের মুদ্রা ও ১০ হাজার কোরিয়ান মুদ্রা জব্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর অধিনায়ক সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ আল মুরাদএ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাবের দাবি, আটক দু’জনই শীর্ষ অস্ত্র ব্যবসায়ী।  

আটক দুই ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ নামোটোলা গ্রামের গাজলুর রহমানের ছেলে আবু সাইদ ওরফে সবুজ (২৪) ও বাগেরহাট জেলার কুমারখালি ঝিলবুনিয়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আক্কাস আলী (৪৫)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ৫ এর অধিনায়ক সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র  ও বিদেশিমুদ্রা জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায়  চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।   

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম