রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে উন্নয়নকাজে ধীরগতির অভিযোগ, ভোগান্তিতে মানুষ

কাজী তানভীর মাহমুদ, রাজবাড়ী
০৫ জুন ২০১৮, ১৭:৩১আপডেট : ০৫ জুন ২০১৮, ১৮:০০

রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে চলছে উন্নয়ন কাজ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে পাংশার শিয়ালডাঙ্গী পর্যন্ত চলছে সড়ক উন্নয়নের কাজ। ইতোমধ্যে এই উন্নয়নকাজের চার ধাপের মধ্যে দুই ধাপের কাজ শুরু হয়েছে। তবে ধীর গতিতে কাজ চলায় এ রুটের যানবাহন চালক ও সাধারণ যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। ধুলাবালির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

রাস্তা খোঁড়াখুড়ি ও ধুলাবালিতে সড়কের পাশের দোকান মালিক ও স্থানীয় বাসিন্দারা যেমন ভোগান্তিতে পড়েছেন পাশাপাশি ব্যাহত হচ্ছে বাস, ট্রাক, থ্রিহুইলারসহ অন্যান্য যানবাহন চলাচল।

তাই এলাকাবাসীর দাবি, ঈদের আগে না হলেও বর্ষা মৌসুম শুরুর আগেই রাস্তাটি চলাচল উপযোগী করে তোলার। তা না হলে বর্ষায় বৃষ্টিতে উন্নয়নকাজ ব্যাহত হবে। দুর্ভোগও বাড়বে।

রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলাধীন গোয়ালন্দ মোড় থেকে পাংশার শিয়ালডাঙ্গী পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত ও উন্নীতকরণ প্রকল্পের আওতায় রাজবাড়ী সড়ক বিভাগের অধীনে চারটি ধাপে ৩৯৫ কোটি টাকা ব্যয়ে উন্নয়নকাজ শুরু হয়েছে। এখন চলছে দুই ধাপের কাজ যা দেড় বছরের মধ্যে শেষ করতে হবে। রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে চলছে উন্নয়ন কাজ

এই সড়কের প্রথম অংশ গোয়ালন্দ মোড় থেকে শ্রীপুর জেলা পরিষদ কার্যালয় পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ ও দুই লেনে উন্নীতকরণের কাজ চলছে। বর্তমানে এর কাজ অনেকটাই দৃশ্যমান এবং সড়ক বিভাগের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রায় ৪০ শতাংশের বেশি কাজ সম্পন্ন করেছে।

অপরদিকে দ্বিতীয় ধাপে শ্রীপুর জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে চরমাগমারা তালতলা পর্যন্ত রাস্তাটি ফোরলেনে উন্নীত করার কাজ শুরু হলেও সড়ক বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, রাস্তার নিচে পানি ও বিদ্যুৎসহ বিভিন্ন লাইন থাকায় উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে। তবুও দ্রুত কাজ করার চেষ্টা চলছে।

অন্যদিকে তৃতীয় ও চতুর্থ ধাপের কাজ একই সঙ্গে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চরমাগমারা তালতলা থেকে পাংশার শিয়ালডাঙ্গী পর্যন্ত রাস্তা এবং বাগমারা থেকে জৌকুড়া ধাওয়াপাড়া ঘাট পর্যন্ত রাস্তাটি প্রশস্ত ও দুই লেনে উন্নীতকরণের কাজ শুরুর অপেক্ষায় রয়েছে। রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে চলছে উন্নয়ন কাজ

সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কন্সট্রাকশন লি. এর প্রকৌশলী মীর্জা বেগ জানান, ‘পবিত্র ঈদুল ফিতরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক পথে সহজে মানুষ যাতে ঘরে ফিরতে পারে সে জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। সড়কটির কাজ দ্রুত শেষ করতে সব ধরনের যন্ত্রযানসহ আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি আজিজুল ইসলাম বাবু জানান, ‘ইতোমধ্যে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে কথা বলে সড়কের পাশে থাকা গাছ, টেলিফোন বিভাগের সঙ্গে কথা বলে তাদের ওপর ও নিচের টেলিফোনের তার, পৌরসভার পানির লাইন, বিদ্যুৎ বিভাগের খুঁটি ও তার সরিয়ে কাজটি দ্রুত সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।’

রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, ‘রাজবাড়ী সড়ক বিভাগের অধীনে চারটি প্যাকেজে ৩৯৫ কোটি টাকার কাজ চলমান রয়েছে। এর মধ্যে দুটি প্যাকেজের কাজ বর্তমানে চলছে। বর্ষার আগে কাজের গতি আরও বাড়ানো হবে। যথাযথ সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে। কাজের ধীর গতি তেমন একটা নেই। কাজের গুণগত মান বজায় রেখে কাজ করা হচ্ছে। সর্বোচ্চ গতিতে যেন কাজ চলে সেদিকে খেয়াল রাখা হয়েছে।’

আরও পড়ুন- ওভারপাস নির্মাণের পরও দুর্ভোগ কাটেনি শাসনগাছার

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম