কর্ণফুলীতে নিখোঁজ বিদেশি নাবিকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
০৬ জুন ২০১৮, ১২:৩৪আপডেট : ০৬ জুন ২০১৮, ১৪:৩১

চট্টগ্রাম কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ সাইপ্রাসের পতাকাবাহী এমভি ইভানিয়া জাহাজের ক্যাপ্টেন মারেকাপোলস ভেসিলিয়াসের (৫৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বন্দরের সিসিটি-৩ জেটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল গাফ্ফার এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে সোমবার (৪ জুন) রাত পৌনে ৯টার দিকে জাহাজের ঝুলন্ত সিঁড়ি দিয়ে নামার সময় পা ফসকে নদীতে পড়ে যান মারেকাপোলস। সে সময় নদীতে ভাটা থাকায় তাকে স্রোত টেনে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

আব্দুল গাফ্ফার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে বন্দরের  সিসিটি-৩-এর জেটির নিচ থেকে নিখোঁজ নাবিকের মরদেহ উদ্ধার করেন তার সহযোগীরা। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষ করে মারেকাপোলসের লাশ তার দেশ সাইপ্রাসে পাঠিয়ে দেওয়া হবে।’

আরও পড়ুন- হিরোইজম দেখাতে গিয়ে অপরাধে জড়িয়ে পড়ছে চট্টগ্রামের কিশোররা

/আইএ/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান