বাঁশখালীর সেই ইউপি চেয়ারম্যান লিয়াকত আলীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ জুন ২০১৮, ১৪:৪৭আপডেট : ০৬ জুন ২০১৮, ১৫:২৪

বাঁশখালী ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ ও ‘রাষ্ট্রদ্রোহমূলক’ বক্তব্য দেওয়ায় অভিযোগে বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের আলোচিত চেয়ারম্যান লিয়াকত আলীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৬ জুন) দুপুরে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ কবির লিটন।

বাদীর আইনজীবী এ আর এম তকছিমুল গণি এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় লিয়াকত আলীর বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে বলে তিনি জানান।

তকছিমুল গণি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৪ জুন বিকালে বাঁশখালী আলাওল ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ইফতার মাহফিলে বক্তৃতাকালে আসামি লিয়াকত আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন। এ সময় তিনি নির্বাচন কমিশনারের প্রতি বিদ্বেষ-ঘৃণাসহ সরকার হটানোর নির্দেশনা দিয়েছিলেন। ওই ঘটনায় আমার মক্কেল আজ দুপুরে (বুধবার) তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে তার সম্মানহানি করায় এবং দেশদ্রোহী বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আদালত মামলাটি আমলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বাঁশখালী থানার ওসিকে আইনি প্রক্রিয়া শুরুর নির্দেশনা দিয়েছেন।’

উল্লেখ্য, ২০১৬ সালের ১৭ জুলাই অনুষ্ঠিত নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের সৃজনশীল প্রশ্নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে বাঁশখালী গণ্ডামারা ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান লিয়াকত আলীকে তুলনা করে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। পরে ওই প্রশ্নপত্রে দক্ষিণ চট্টগ্রামের ৬টি উপজেলার ৯৭টি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে প্রশ্নপত্র প্রণয়নকারী বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের শিক্ষক দুকুল বড়ুয়াকে পুলিশে সোপর্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে দক্ষিণ চট্টগ্রামের ছয়টি উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদকসহ প্রশ্নপত্র প্রণয়নকারীকে আসামি করে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে রাষ্ট্রপক্ষ।

আরও পড়ুন- কী ছিল বাঁশখালীর প্রশ্নপত্রে

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম