জাতীয় স্মৃতিসৌধে ১৮ বিচারপতির শ্রদ্ধা

সাভার প্রতিনিধি
০৬ জুন ২০১৮, ১৮:১৮আপডেট : ০৬ জুন ২০১৮, ১৮:২৭

জাতীয় স্মৃতিসৌধে ১৮ বিচারপতির শ্রদ্ধা (ছবি- প্রতিনিধি)

সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সদ্য নিয়োগ পাওয়া ১৮ বিচারপতি। বুধবার (৬ জুন) বেলা ১১টার দিকে তারা শ্রদ্ধা নিবেদন করেন।

বেলা ১১টার দিকে নবনিযুক্ত ১৮ বিচারপতির গাড়িবহর সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে। এরপর তাদের ফুল দিয়ে বরণ করে নেন ঢাকা জেলার পুলিশ শাহ মিজান সাফিউর রহমান। পরে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিচারপতিরা। এসময় তারা শহীদদের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করেন। সবশেষে সৌধের পরিদর্শন বইতে সই করে দুপুর পৌনে ১২টার দিকে তারা সৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

এর আগে বিচারপতিদের আগম উপলক্ষে পুরো সাভার এলাকাজুড়ে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম