নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি সাব্বির হোসেন (২১) ও সাধারণ সম্পাদক আনছার আলী (২০) কে আটক করেছে পুলিশ। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
ছানোয়ার হোসেন জানান, নাশকতার চেষ্টা চালানো হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাতে উপজেলার পিড়লডাঙ্গা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই, ছাত্র-শিবিরের চাঁদা আদায়ের রশিদ ও বিভিন্ন লিফলেট উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, তাদের বিরুদ্ধে মামলা দয়ের করা হয়েছে।
আরও পড়ুন- রাবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অটোচালক গ্রেফতার








