স্বেচ্ছাসেবক দল সভাপতির কুশপুত্তলিকা দাহ, যশোরে অবাঞ্চিত ঘোষণা

যশোর প্রতিনিধি
০৭ জুন ২০১৮, ১৫:০০আপডেট : ০৭ জুন ২০১৮, ১৫:০১

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমানের কুশপুত্তলিকা দাহ টাকার বিনিময়ে কেন্দ্র থেকে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি দেওয়া হয়েছে দাবি করে তা প্রত্যাখ্যান করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় তারা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমানের কুশপুত্তলিকা দাহ করেন এবং তাকে যশোর জেলায় অবাঞ্চিত ঘোষণা করে ঝাড়ু মিছিল করেন। বুধবার (৬ জুন) কেন্দ্র থেকে কমিটি ঘোষণার পর বৃহস্পতিবার (৭ জুন) এই ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদবঞ্চিত নেতাদের পক্ষে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি জহুরুল হক শিমুল। তিনি বলেন, ‘বুধবার সন্ধ্যায় কেন্দ্র থেকে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সভাপতি রবিউল ইসলাম, সিনিয়ির সহ-সভাপতি নির্মল কুমার বিট, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম রিয়েল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আলী হায়দার রানাকে মনোনীত করা হয়েছে। কমিটির কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান অনৈতিক সুবিধা গ্রহণ করে সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে এই কমিটি গঠন করেছেন।’ 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পদবঞ্চিত নেতারা জহুরুল হক শিমুল আরও বলেন, ‘বর্তমান সরকারের বিরুদ্ধে আমরা যারা রাজপথের আন্দোলন করেছি, তাদের অগ্রাহ্য করা হয়েছে। যারা কমিটিতে আছেন তাদের বিষয়ে যশোরবাসী জানেন। তারা সবসময় নিষ্ক্রিয় থেকেছে। এসব নিষ্ক্রিয়দের দিয়ে তৈরি এই কমিটি অথর্বে পরিণত হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, অবিলম্বে এই কমিটি বাতিল করা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। একইসঙ্গে সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি যশোরে এলে তাকে প্রতিহত করা হবে।

সংবাদ সম্মেলনে জহুরুল হক শিমুল ছাড়াও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান আকতার, নগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য মিজানুর রহমান, এমএম কলেজ ছাত্রদলের সাবেক নেতা তৌহিদুর রহমান টিটো, সিটি কলেজ ছাত্রদলের সাবেক নেতা মিরাজ হোসেন, সাইদুর রহমান বাবু প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ঝাড়ু হাতে মিছিল করে নানা ধরনের স্লোগান দেন এবং তার কুশপুত্তলিকা দাহ করেন।  

 

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম