সাংবাদিক লাঞ্ছিত করায় দুই ট্রাফিক পুলিশ সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ জুন ২০১৮, ২৩:১৪আপডেট : ০৮ জুন ২০১৮, ২৩:২০

ঘটনাস্থলে সাংবাদিক নেতারা, পাশে পুলিশ

চট্টগ্রামে বেসরকারি টেলিভিশন নিউজটোয়েন্টিফোরের ক্যামেরাম্যানসহ এক স্টাফ রিপোর্টারকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত সার্জেন্ট মশিউর রহমান ও তার সহকর্মী সাখাওয়াত হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান এ তথ্য নিশ্চিত করেন।

কুসুম দেওয়ান জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটির রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ে সার্জেন্ট মো. মশিউর রহমান ও তার সহযোগীরা নিউজটোয়েন্টিফোরের ক্যামেরা পারসন আহাদুল ইসলাম বাবুকে লাঞ্ছিত করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় তাকে রক্ষা করতে গিয়ে ট্রফিক পুলিশের কর্মকর্তাদের মারধরের শিকার হন ওই চ্যানেলে স্টাফ রির্পোটার নয়ন বড়ুয়া জয়।

নয়ন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগ্রাবাদ বাদামতলী মোড়ে সার্জেন্ট মো. মশিউর রহমান হঠাৎ এসে আমাদের গাড়ির চালককে নামিয়ে মারধর শুরু করেন। এসময় ক্যামেরা বের করায় আহাদুল ইসলাম বাবুকেও বেদম মারধর ও গালিগালাজ করা হয়। আমি তাদের বাঁচাতে গেলে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. মশিউর রহমান ও সাখাওয়াত এবং তাদের সহযোগীরা আমাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।’

সাংবাদিক নেতাদের সঙ্গে পুলিশের সভা

এদিকে, এ ঘটনার খবর শুনে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি মোস্তাক আহমেদ ও রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম-মহাসচিব তপন চক্রবর্তীসহ সাংবাদিক নেতারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাদের দাবির মুখে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দুই ট্রাফিক পুলিশকে বরখাস্ত করে কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এক ট্রাফিক সার্জেন্টসহ দুই ট্রাফিক পুলিশ আমাদের দুই সহকর্মীকে লাঞ্ছিত করে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণের দাবি জানাই। আমাদের দাবির মুখে তাৎক্ষণিকভাবে ওই দুই পুলিশ সদস্যকে বরখাস্ত হরা হয়েছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান বাংলা ট্রিবিউকে বলেন, ‘সাংবাদিক নেতাদের সঙ্গে আমাদের একটা মিটিং হয়েছে, তাদের দাবির প্রেক্ষিতে অভিযুক্ত দুই পুলিশ সদস্যেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম