‘সিটি নির্বাচন সুষ্ঠু না হলে মাশুল দেবে জাতি’

রাজশাহী প্রতিনিধি
০৮ জুন ২০১৮, ২৩:৪৮আপডেট : ০৮ জুন ২০১৮, ২৩:৫০

বক্তব্য রাখছেন বদিউল আলম মজুমদার (ছবি- প্রতিনিধি)

নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকার কারণে খুলনা সিটি করপোরেশন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছিল বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, ‘খুলনার ধারাবাহিকতায় এবার রাজশাহী ও অন্য সিটি করপোরেশনগুলোর নির্বাচন সুষ্ঠু না হলে পুরো জাতিকে তার মাশুল দিতে হবে এবং এর দায়ও চাপবে ইসির ওপর।’

শুক্রবার (৮ জুন) বিকালে রাজশাহী নগরীর এক রেঁস্তোরায় এক পরিকল্পনা সভায় তিনি একথা বলেন। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন উপলক্ষে এ সভা আয়োজন করে সুজনের রাজশাহী জেলা এবং মহানগর কমিটি।

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে নির্বাচন কমিশনের আত্মবিশ্বাস না থাকলে সেনা মোতায়েনের দরকার রয়েছে মন্তব্য করে বদিউল আলম মজুমদার বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনী ইসির অধীনে দায়িত্ব পালন করার কথা। কিন্তু ইসি তাদের ক্ষমতা প্রয়োগ করেনি। বরং তারা এমন কিছু করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খুলনা সিটি করপোরেশনের হলফনামা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তারা সুষ্ঠু তদন্ত না করেই অভিযোগের মুখোমুখি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইসি যদি প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে রাখে, তাহলে সেনা মোতায়েন ছাড়াও নির্বাচন হতে পারে। কিন্তু তাদের মনে যদি আত্মবিশ্বাসের অভাব থাকে, তবে অবশ্যই সেনা মোতায়েন হওয়া দরকার। ইসিকেই সেই সিদ্ধান্ত নিতে হবে। আমি আশা করবো, রাসিক নির্বাচনে তারা নিরপেক্ষতা, দায়িত্বশীলতার সঙ্গে এবং পক্ষপাত না করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে।’

বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা পক্ষপাত দুষ্ট হলে অনেক দিন আগেই নিশ্চিহ্ন হয়ে যেতাম। আমারা সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের পক্ষে। সত্য বলার কারণে আমাদের কথা ক্ষমতাসীনদের বিরুদ্ধে যায়। আমরা নিরপেক্ষভাবে আমাদের ভূমিকা পালন করবো। ভিন্ন রাজনৈতিক চিন্তা, মতাদর্শ থাকবে। সে ক্ষেত্রে কারও স্বাধীনতা বা স্বকীয়তা যাতে বিনষ্ট না হয়, সাধ্যমতো সে চেষ্টাও করবো।’

তিনি বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচনে কিছু অংশীজন থাকে। তাদের একটি হলো ইসি। তারপর সরকার এবং রাজনৈতিক দল। সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর নির্বাচন সুষ্ঠু হওয়া নির্ভর করে। গণমাধ্যমগুলোকে সঠিক চিত্র উপস্থাপন করতে হবে। নাগরিক সমাজ এবং ভোটারদের গুরুত্বপূর্ণ ভূমিকাও কোন অংশে কম নয়।’

সুজন রাজশাহী মহানগর কমিটির সভাপতি পিয়ার বক্সের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন– রাজশাহী জেলা কমিটির সভাপতি অধ্যাপক আহমেদ শফি ও সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক