হবিগঞ্জে পিকআপ-ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
০৯ জুন ২০১৮, ১৩:৪৭আপডেট : ০৯ জুন ২০১৮, ১৫:১২

হবিগঞ্জ  

হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সুজিত বশাক (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সুজিত বশাক শায়েস্তাগঞ্জের গঙ্গানগর গ্রামের মৃত সুবোধ বশাকের ছেলে। শনিবার (৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মিরপুর নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মোটরসাইকেলে করে শ্রীমঙ্গল থেকে মিরপুর আসছিলেন সুজিত। পথিমধ্যে নতুন বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ-ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সুজিত। 

তিনি আরও জানান, সুজিত বশাকের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।   

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম