১০ টাকা দরের ৪৬০ কেজি চালসহ দুইজন গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
০৯ জুন ২০১৮, ১৬:১৫আপডেট : ০৯ জুন ২০১৮, ১৬:২১

উদ্ধার করা চাল ঝালকাঠিতে সরকার নির্ধারিত ১০ টাকা কেজি দরের চালসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ জুন) দুপুরে ঝালকাঠির নতুল্লাবাদ ইউনিয়নের চাকলার বাজারের একটি দোকান থেকে চাল জব্দ ও তাদের আটক হয়।

আটক দুই ব্যক্তি হলেন নতুল্লাবাদ ইউনিয়নের নৈয়ারী গ্রামের চালের ডিলার নাসির উদ্দিন ও ব্যবসায়ী কামাল ফকির।

ঝালকাঠি সদর থানা ওসি শোনিত কুমার গাইন জানান, প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের  ৪৬০ কেজি চাল ঝালকাঠির চাকলার বাজারের ব্যবসায়ী কামাল ফকিরের দোকানে মজুত অবস্থা পাওয়া য়ায়। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া সদর থানার উপপরিদর্শক হরিদাসকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে চালসহ ব্যবসায়ী নাসির উদ্দিন ও কামার ফকিরকে আটক করা হয়। আটক দুই চাল ব্যবসায়ী

অভিযান পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া জানান, ‘এ চাল বাইরে ক্রয়-বিক্রয় সম্পূর্ণ বেআইনি। তাই ব্যবসায়ীর ডিলারশিপ বাতিল করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য চালসহ আটকৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে।’

ওসি আরও জানান, ‘আটক হওয়া দুই চাল ডিলারকে থানায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।’

আরও পড়ুন- আগুনে ‘সব হারানো’ দেড়শ’ ব্যবসায়ী এখন দিশেহারা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম