৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
০৯ জুন ২০১৮, ১৭:৫৪আপডেট : ০৯ জুন ২০১৮, ১৮:০৫

ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার কাপাশহাটি গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর আসিফ নামে এক তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। নির্যাতনের শিকার শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৮ জুন) বিকালে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে। 

 শিশুটির মা বলেন,‘ শুক্রবার বিকালে কাঠাল খাওয়ার লোভ দেখিয়ে আমার মেয়েকে আসিফ তার বাড়িতে নিয়ে যায়। পরে পাশের ঠাকুরবাড়ি বাঁশবাগানে নিয়ে চোখ বেঁধে নির্যাতন করে পালিয়ে যায় আসিফ। বাড়ি ফিরে মেয়ে অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা করি।আমি আসিফের  দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

 ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অপুর্ব কুমার সাহা বলেন, রাতে ধর্ষণের কেস নিয়ে একটি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তার ডাক্তারি পরীক্ষার পর, রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে।’

ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি বলেন, ‘নির্যাতনের শিকার শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা পেয়েছি। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম