কুষ্টিয়ার ইউপি সদস্যের লাশ রাজবাড়ী থেকে উদ্ধার

কুষ্টিয়া ও রাজবাড়ী প্রতিনিধি
১০ জুন ২০১৮, ১২:১৫আপডেট : ১০ জুন ২০১৮, ১২:৩৮

লাশ উদ্ধার কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তিহাজরা ইউনিয়নের ৫নং ইউপি সদস্য আব্দুল মাজেদ মণ্ডলের (৪৫) লাশ রাজবাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১০ জুন) সকালে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের খামারপাড়া ক্যানেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাজবাড়ী জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মাজেদ মণ্ডল খোকসা উপজেলার জয়ন্তিহাজরা ইউনিয়নের ৫নং ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি জয়ন্তিহাজরা ইউনিয়নের পূর্ব গোপালপুর ইউনিয়নের মৃত সোহরাব মণ্ডলের ছেলে।

কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার জয়ন্তিহাজরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দফাদার গোবিন্দ্র চন্দ্র বিশ্বাস বলেন, ‘শনিবার সন্ধ্যায় আব্দুল মাজেদ মণ্ডল ইফতার করতে জয়ন্তিহাজরা ইউনিয়নের ভবানীগঞ্জ গ্রামে যান। এরপর থেকে তার আর কোনও খোঁজ মেলেনি। রবিবার সকালে শুনতে পেলাম রাজবাড়ী জেলার পাংশায় তার লাশ পাওয়া গেছে।’

কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার জয়ন্তিহাজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, ইউপি সদস্য আব্দুল মাজেদ মণ্ডলের লাশ তার পরিবারের সদস্যরা শনাক্ত করেছে। লাশ দেখতে পরিষদের দায়িত্বপ্রাপ্তরা রাজবাড়ী জেলায় রওনা হয়েছেন।

রাজবাড়ী জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল করিম জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপার্টে শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদরের মর্গে পাঠানো হবে। হত্যার সঠিক কারণ তদন্তে মাঠে নেমেছে পুলিশ।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক