কাপ্তাই লেকের স্রোতে ভেসে গেলেন যুবক

রাঙামাটি প্রতিনিধি
১২ জুন ২০১৮, ০২:০৭আপডেট : ১২ জুন ২০১৮, ০২:০৮

কাপ্তাই লেক রাঙামাটির লংগদুতে কাপ্তাই লেকে মাছ ধরতে গিয়ে আইনুল হোসেন (৩২) নামের এক যুবক স্রোতের ঢলে ভেসে গেছেন। তিনি উপজেলার গাউসপুর ফরেস্ট টিলা এলাকার বাসিন্দা হাসমত আলীর ছেলে। তিনি পেশায় বোট চালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে মাছ ধরার এক পর্যায়ে তার জালটি পানির নিচে গাছের গুঁড়ির সঙ্গে আটকে যায়। জাল ছাড়াতে লেকে নামলে স্রোতে ভেসে যান আইনুল। এ সময় তার স্বজনরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

স্থানীয় ইউপি সদস্য হোসেন আলী ওই যুবকের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাকে উদ্ধারের জন্য বোট নিয়ে লেকে খোঁজা হচ্ছে। তবে লংগদু থানা ওসি রঞ্জন কুমার সামন্ত বাংলা ট্রিবিউনকে বলেন, এ বিষয়ে তার কিছু জানা নেই। কেউ তাদের কিছু জানায়নি।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম