রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফেরত যেতে হবে: মায়া

কক্সবাজার প্রতিনিধি
১২ জুন ২০১৮, ১৩:১৫আপডেট : ১২ জুন ২০১৮, ১৩:৪০

কক্সবাজারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের অবশ্যই সেদেশে ফেরত যেতে হবে। আমরা রোহিঙ্গাদের মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িকভাবে বসবাসের সুযোগ দিয়েছি। স্থায়ীভাবে এদেশে থাকার কোনও সুযোগ তাদের নেই।’

আজ মঙ্গলবার (১২ জুন) সকালে উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধনকালে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের কথা চিন্তা করেছে। কারণ, তিনি সাধারণ মানুষের কথা ভাবেন। মানুষকে ভালোবাসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একটি জনবান্ধব সরকার। এই সরকার হতদরিদ্র মানুষের পাশে থাকার সরকার।’

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঠানো এসব উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ত্রাণ সচিব শাহ কামাল, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম ও কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

আরও পড়ুন- রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ১০ কোটি টাকার ঈদ উপহার

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম