যানবাহনের চাপ নেই ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ জুন ২০১৮, ১৪:০৩আপডেট : ১২ জুন ২০১৮, ১৪:৫৪

নারায়ণগঞ্জে মহাসড়কে চাপ নেই ঈদযাত্রা শুরু হয়ে গেলেও ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে অতিরিক্ত কোনও চাপ নেই। এখন পর্যন্ত স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে এই দুই মহাসড়কে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত দুটি মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে কোনও যানজটের খবর পাওয়া যায়নি। তবে স্বাভাবিক সময়ের তুলনায় ঈদের ঘরমুখে মানুষের ভিড় দেখা গেছে।

নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাইয়ুম সরদার জানান, ‘সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত কোনও যানজটের খবর পাওয়া যায়নি। মেঘনা টোলপ্লাজায় টোল আদায়ে কিছুটা ধীরগতি লক্ষ করা গেলেও মেঘনা সেতু ও কাঁচপুর সেতুতে কোনও ধরনের সমস্যা হচ্ছে না।’ নারায়ণগঞ্জে মহাসড়কে চাপ নেই

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ‘ঢাকা- সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভারের নিচে রাস্তায় খানাখন্দ থাকার কারণে গাড়ি পাস হতে কিছুটা সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কে কোনও যানজটের খবর পাওয়া যায়নি।’

তিনি আরও জানান, ‘সড়ক ও জনপথ বিভাগ থেকে ভাঙাচোরা রাস্তা মেরামত করা হচ্ছে। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে এবং রাস্তায় ভারি যানবাহন চলার কারণে রাস্তা আবার নষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে রাস্তায় খানাখন্দ থেকেই যাচ্ছে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ঈদের ছুটি শুরু হলে এই মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাবে। রাস্তায় এ অবস্থা অব্যাহত থাকলে ঈদে ঘরমুখো মানুষকে যানজটের আটকা পড়ে ভোগান্তি পোহাতে হতে পারে।’

আরও পড়ুন- উত্তরের পথে স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি