মাগুরায় সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি
১২ জুন ২০১৮, ২০:১৮আপডেট : ১২ জুন ২০১৮, ২০:২৯

মাগুরা

মাগুরা সদরের পৌর গোরস্থান এলাকায় সড়ক দুর্ঘটনায় ইমন হোসেন (২৫) নামে এক বিদ্যুৎ শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার (১২ জুন) সকালে এ ঘটনা ঘটে। মাগুরা সদর থানার এসআই শাহাবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।     

জানা যায়, নিহত ইমন যশোর মনিরামপুরের ইকবাল হোসেনের ছেলে। দুর্ঘটনায় মফিজুর নামে আরও একজন আহত হয়েছেন। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ঝিনাইদহের মোশারফ হোসেনের ছেলে।

মাগুরা সদর থানার এসআই শাহাবুর রহমান জানান, সকাল ৮টার দিকে একটি ইঞ্জিনচালিত নসিমনে চড়ে বিদ্যুতের পিলার স্থাপনের কাজে শহরের মীরপাড়া থেকে ভায়নার মোড়ের দিকে যাচ্ছিলেন ওই শ্রমিকরা। এসময় গোরস্থান পৌঁছানোর পর পেছন থেকে একটি দ্রুতগ্রামী ট্রাক তাদের নসিমনে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে নসিমনটি উল্টে গিয়ে ইমন ঘটনাস্থলেই মারা যায়। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম