চট্টগ্রামে প্রকাশককে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ জুন ২০১৮, ২০:৪২আপডেট : ১২ জুন ২০১৮, ২০:৫৪

প্রকাশক জামাল উদ্দিন (ছবি- প্রতিনিধি)

এশিয়াটিক সোসাইটির মুক্তিযুদ্ধ বিষয়ক ‘এনসাইক্লোপিডিয়ার অব বাংলাদেশ ওয়ার অব লিবারেশন’ প্রকল্পের গবেষক চট্টগ্রামের বলাকা প্রকাশনীর সত্ত্বাধিকারী জামাল উদ্দিন হত্যার হুমকি পেয়েছেন বলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গতকাল সোমবার (১১ জুন) রাতে তাকে মোবাইল ফোনে দুই দফায় প্রাণনাশের হুমকি দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ মঙ্গলবার (১২ জুন) জামাল উদ্দিন কোতোয়ালী থানায় জিডি করেন বলে জানিয়েছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

ওসি মোহাম্মদ মহসিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হুমকির ঘটনায় জামাল উদ্দিন থানায় জিডি দায়ের করেছেন। অভিযোগপত্রে একটি বাংলা লিংক নম্বর থেকে সোমবার রাতে দুই দফায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ আনেন। বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা তদন্ত করে দেখছি।’

এদিকে, মুন্সীগঞ্জে এক প্রকাশককে গুলি করে হত্যার রেশ না কাটতেই চট্টগ্রামের বলাকা প্রকাশনীর সত্ত্বাধিকারীকে হুমকি দেওয়ার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সাংবাদিক নেতারা। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস এক বিবৃতিতে সাংবাদিক ও গবেষক জামাল উদ্দিনকে হুমকিদাতাকে গ্রেফতারের দাবি জানান।

একই দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল আলম ও যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম