খুলনা জেলা ও দায়রা জজকে স্ট্যান্ড রিলিজ

খুলনা প্রতিনিধি
১২ জুন ২০১৮, ২১:০২আপডেট : ১২ জুন ২০১৮, ২১:২৩

খুলনা

খুলনার জেলা ও দায়রা জজ জেসমিন আনোয়ারকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করে তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ জুন) রাষ্ট্রপতির অনুমতিক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবার রহমান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

আদেশে বলা হয়েছে, জেসমিন আনোয়ার খুলনার জেলা জজের দায়িত্বভার ছেড়ে দিয়ে অবিলম্বে খুলনা আদালতে তার পরবর্তী জ্যেষ্ঠ বিচারিক কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করতে বলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের দায়িত্ব নেওয়ার পর থেকে জেসমিন আনোয়ারের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। সিনিয়র আইনজীবীদের অভিযোগ, বিভিন্ন মামলায় খুলনার বড় বড় মাদক ব্যবসায়ী ও কালোবাজারিদের জামিন দিয়েছেন তিনি। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র আইনজীবীরা আইন মন্ত্রণালয়ে লিখিত আকারে এ অভিযোগ করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম