বেতন না দিয়ে লাপাত্তা গার্মেন্ট মালিক, বিপাকে শ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি
১২ জুন ২০১৮, ২৩:৪৮আপডেট : ১২ জুন ২০১৮, ২৩:৫২

কারখানার সামনে শ্রমিকরা (ছবি- প্রতিনিধি)

প্রায় ৩০০ শ্রমিকের দুই মাসের বকেয়া বেতন পরিশোধ না করে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাইটালিয়া এলাকার ম্যাগনেট টেক্স নামের একটি পোশাক কারখানা বন্ধ করে এর মালিক পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন শ্রমিকরা।

শ্রমিকরা জানান, গত ৭ জুন তাদের বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। ৬ জুন বোনাস দিয়ে দেওয়া হয়। ৭ জুন তাদের বলা হয়, আগামী ১২ জুন এক মাসের বেতন ও চলতি মাসের অর্ধেক মজুরি পরিশোধ করা হবে।

শ্রমিকরা আরও জানান, প্রতিদিনের মতো ১১ জুন কাজে এসে দেখেন, কারখানার মূল ফটক ও ভেতরের সব ফ্লোরে তালা লাগানো। এমনকি, কারখানার মালিকসহ ব্যবস্থাপনা কর্মকর্তাদের মোবাইল ফোন নম্বরগুলো বন্ধ। এরপর তারা নোটিশ না দিয়ে উৎপাদন বন্ধ এবং প্রতিশ্রুতি দিয়ে বেতন পরিশোধ না করায় সোম ও মঙ্গলবার কারখানার সামনে বিক্ষোভ করেন।

শ্রমিকেরা জানান, বেতন না পাওয়ায় ঈদ উপলক্ষে সন্তানদের নতুন পোশাক কিনে দেওয়া দূরে থাক, বাসা ভাড়া কিভাবে দেবেন তা নিয়েই তারা শঙ্কিত।

এ ব্যাপারে ওই কারখানার ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম সরকার বলেন, ‘কারখানায় আমি ও নিরাপত্তাকর্মী ছাড়া আর কেউ নেই। ব্যবস্থাপনা কর্মকর্তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের