রাজশাহীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী-শাশুড়ি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১৪ জুন ২০১৮, ০১:১২আপডেট : ১৪ জুন ২০১৮, ০১:২৩

রাজশাহী

রাজশাহী নগরীর শালবাগান এলাকার বাসা থেকে শিউলী খাতুন (১৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় সামিউল বাশিরের স্ত্রী। এ ঘটনায় থানায় একটি আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। বুধবার রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাতে শিউলীর বাবা মোখলেসুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় শিউলীর স্বামী সামিউল বাশির (২৩) ও শাশুড়ি তানিয়া সানজিদাকে (৪৩) আসামি করা হয়েছে। রাতেই তাদের গ্রেফতারের পর বুধবার (১৩ জুন) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘প্রায় আট মাস আগে শালবাগানের জাহাঙ্গীর আলমের ছেলে সামিউলের সঙ্গে নওদাপাড়া এলাকার মোখলেসুর রহমানের মেয়ে শিউলীর বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য কলহ ছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে শিউলী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে তারা প্রাথমিকভাবে জানা গেছে।’

ওসি জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে শিউলীর মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী