‘খালেদা জিয়ার চিকিৎসা নয়, তাদের উদ্বেগ হচ্ছে রাজনীতি’

কুমিল্লা প্রতিনিধি
১৪ জুন ২০১৮, ১৬:২৭আপডেট : ১৪ জুন ২০১৮, ১৬:৩৬

সড়ক পরিদর্শন শেষে ব্রিফ করছেন সেতুমন্ত্রী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতার চিকিৎসা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ নেই, তাদের উদ্বেগ হচ্ছে রাজনীতি নিয়ে।

তিনি বলেন, ‘বিএনপি রাজনীতির করার কোনও ইস্যু খুঁজে পাচ্ছে না।  জনগণ তাদের কোনও ইস্যুতে সাড়া দিচ্ছে না। এখন তারা বেগম জিয়ার শারীরিক অবস্থাকে নিয়ে নতুন করে ইস্যু খুঁজছে।’ অসুস্থতা এখন তাদের রাজনৈতিক ইস্যু। এখানে চিকিৎসার বিষয় নেই বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকায় সড়ক পরিদর্শন শেষে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘গত ৯ বছরে  ৯ মিনিটেরও একটি আন্দোলন করতে পারেনি বিএনপি। দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি মনে করছে, নির্বাচন পরবর্তী জ্বালাও-পোড়াও আন্দোলন করে সরকার হটানো যাবে। তারা কোনও ইস্যুতে সফল হতে পারেনি।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সব ইস্যুতে ব্যর্থ হয়ে এখন বার বার রমজানের ঈদ, কোরবানির ঈদ এবং বিভিন্ন পরীক্ষার পর আন্দোলনের কথা বলে আশা দিয়ে আসছে। তারা জানে জনগণ তাদের কোনও আন্দোলনে সাড়া দেবে না। ’

বিএনপি’র নেত্রীকে দণ্ড দিয়েছে আদালত। তিনি কারাগারে গেছেন আদালতের নির্দেশে এবং কারাগারে আছেন আদালতের নির্দেশে। তারপর খালেদা জিয়া হাইকোর্ট ও আপিল বিভাগে আদালতের আদেশেই জামিন পেয়েছেন। অন্যান্য মামলায়ও শুনানি চলছে। সবকিছুই চলেছে আদালতের রুল মোতাবেক, রাজনীতির কোনও সংস্পর্শ নেই। ’

সড়ক পরিদর্শন শেষে তিনি বলেন, ‘ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ দেশের সব ধরনের সড়ক, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখনও ঈদযাত্রায় কোনও ধরনের যানজট ও দুর্ঘটনা ঘটেনি। গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক।’

এসময় উপস্থিত ছিলেন— কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন, কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়াসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। 

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম