আ. লীগ আজ জনতার কাছে মূর্তিমান ভয়ঙ্কর দানব: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৪ জুন ২০১৮, ২০:২৪আপডেট : ১৪ জুন ২০১৮, ২০:৩১

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ আজ জনতার কাছে এক মূর্তিমান ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে। তাদের প্রতি না আছে কোনও গণসমর্থন,না আছে জনগণের ভালবাসা ও আস্থা । তিনি বুধবার বিকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবে নবগঠিত জেলা বিএনপি কমিটির পরিচিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন।

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে জেলে রেখে এ দেশের জনগণ কোনও নির্বাচন করতে দেবেন না মন্তব্য করে তিনি বলেন, মিথ্যা মামলায় তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। সরকার বিএনপির নেত্রীকে ছাড়তে ভয় পাচ্ছে, টালবাহানা করছে। তাদের ভয়ের একটি কারণ, হ্যামিলনের বংশীবাদকের মতো কারাগার থেকে বেরিয়ে  জনগণের মধ্যে নেমে এসে, যদি  বাঁশি বাজিয়ে জনতাকে ডাক দেয় তবে পৃথিবীর কোনও শক্তি নেই তাকে রোধ করে রাখে।

খালেদা জিয়ার মুক্তি দাবি করে মির্জা ফখরুল উল্লেখ করেন,তিনি শুধু তিন তিনবারের প্রধানমন্ত্রীই নন,তিনি মুক্তিযুদ্ধের জন্য অপরিমেয় ত্যাগ স্বীকার করেছেন। তিনি বর্তমান নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে নিরপেক্ষ সরকার গঠন করে নির্বাচন করার আহবান জানান। অন্যথায় গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন,মাদকমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণায় আমাদের সমর্থন আছে কিন্তু মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থাকা সংসদ সদস্য বদিকে বাদ দিয়ে সাধারণ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে সরকার।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এ বাজেটে ৫৬ হাজার কোটি টাকা জনগণের ওপর ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। সরকার সংবাদপত্র ও সাংবাদিকদের কোনও স্বাধীনতা দেয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, শুধু রাজনীতিবিদই নয় এদেশে কোনও জনসাধারণই নিরাপদ নয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ।

/টিএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম