মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকাগামী ঈগল পরিবহনের বাসের চাপায় পরান মিয়া (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরেক আরোহী। শুক্রবার বিকালে (১৫ জুন) মহাসড়কের শিবালয় উপজেলার মুশুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরান মিয়া মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী এলাকার বানেজ মিয়ার ছেলে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা জানান, বিকালের দিকে মোটরসাইকেলে করে পাটুরিয়ার দিকে যাচ্ছিল পরানসহ আরেক আরোহী। এসময় বিপরীত দিক থেকে ঈগল পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে দুর্ঘটনাস্থলেই পরান মিয়া মারা যান। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয় মোটরসাইকেলের অপর আরোহী।








