কুলাউড়ায় বানভাসী মানুষের পাশে সেনাবাহিনী

মৌলভীবাজার প্রতিনিধি
১৬ জুন ২০১৮, ০৭:৩১আপডেট : ১৬ জুন ২০১৮, ০৭:৩৩

জেলা প্রশাসনের সঙ্গে বন্যা প্রসঙ্গে সেনাবাহিনীর সদস্যদের বৈঠক মৌলভীবাজারের কুলাউড়ায় আকস্মিক বন্যায় আক্রান্ত মানুষের সহায়তায় মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (১৫ জুন) রাতে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম বাংলা ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেন।

এ জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও, শরীফপুর, হাজীপুর,পৃথিমপাশা ইউনিয়নের বাসিন্দারা বন্যা কবলিত হয়ে পড়ে দুর্গত জীবনযাপন করছেন।

শনিবার (১৬ জুন) সকালে ঈদুল ফিতরের নামাজ শেষে সেনাবাহিনীর তিনটি ইউনিট কুলাউড়া উপজেলার চারটি ইউনিয়নের বন্যায় আক্রান্ত মানুষের সহায়তা করতে মাঠে কাজ করবে।

এ নিয়ে শুক্রবার (১৫ জুন) সন্ধ্যায় কুলাউড়া উপজেলা প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক করেছে সেনাবাহিনীর প্রতিনিধি দল। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার ২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মতিন, সেনাবাহিনী প্রতিনিধি দলের প্রধান কর্নেল শাহাব, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বী, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদিউর রহিম জাদিদ, সিনিয়র মৎস্য অফিসার সুলতান মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার শিমুল আলী গণমাধ্যম কর্মীরা।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বী বলেন ‘তিনটি ইউনিটে সেনাবাহিনীর সদস্যরা কুলাউড়ার বন্যায় আক্রান্ত মানুষের সহায়তা করবেন। এদিকে শুক্রবার সন্ধ্যায়  দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্গতদের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম