টাঙ্গাইলে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ জুন ২০১৮, ২০:৩১আপডেট : ১৬ জুন ২০১৮, ২০:৩৩

সড়ক দুর্ঘটনা

টাঙ্গাইলে স্বামীর মোটরসাইকেলে চড়ে বেড়াতে গিয়ে ছিটকে পড়ে সুমি আক্তার (২০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী জুয়েল রানাও আহত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার (১৬ জুন)  দুপুরে টাঙ্গাইল শহরের বৈল্যা নামকস্থানে জুয়েল রানার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

জুয়েল রানা  ও সুমি আক্তারের বাড়ি টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ায়।

জুয়েল রানা জানান, শনিবার সকালে ঈদুল ফিতরের নামাজ শেষে তার স্ত্রী সুমিকে নিয়ে মোটরসাইকেল করে বেড়াতে বের হন। শহরের বিভিন্ন এলাকা ঘুরে দুপুর পৌনে একটার দিকে শহরের বৈল্যা নামক স্থানে পৌঁছার পর তিনি নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি থেকে তারা ছিটকে পড়েন। এসময় তার স্ত্রী সুমি পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় সুমিকে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল সদর হাসপাতালের  জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুমন পাল জানান, হাসপাতালে আনার আগেই সুমির মৃত্যু হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম