বিশ্বকাপের খেলা দেখতে বেরিয়ে প্রাণ গেলো যুবকের

নেত্রকোনা প্রতিনিধি
১৭ জুন ২০১৮, ১৭:৪৫আপডেট : ১৭ জুন ২০১৮, ১৭:৪৭

নেত্রকোনা

নেত্রকোনায় বিশ্বকাপ ফুটবলের খেলা দেখতে বেরিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছেন হারেছ উদ্দিন (৩৬) নামের এক যুবক। তবে এটি খেলা দেখা নিয়ে নাকি পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

শুক্রবার ঈদের আগের রাতে জেলার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের বাদেবহর এলাকার একটি বিল থেকে থেকে  তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মডেল থানা পুলিশ।

নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুহাম্মাদ ফখরুজ্জামান জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারণা । তবে এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  বিশ্বকাপ ফুটবলের খেলা দেখতে শনিবার বিকালে বাড়ি থেকে বের হন হারেছ।  কিন্তু রাতেও বাড়ি না ফেরায় তার খোঁজ করে পরিবারের লোকজন। অনেক খুঁজেও না পেয়ে থানায় খবর দেয় তার পারিবারের লোকজন। পরে ওই রাতেই বাড়ির পাশের একটি বিলে হারেছের লাশ দেখে স্থানীয়রা ফের থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে হারেছের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মাদ ফখরুজ্জামান জুয়েল বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিক সুরত হালে নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি পূর্ব শত্রুতার জেরেও হতে পারে।

মামলা দায়েরের পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম