সমর্থকদের মধ্যে জার্সি বিতরণ গোপালগঞ্জের ব্রাজিল ফ্যান ক্লাবের

গোপালগঞ্জ প্রতিনিধি
১৭ জুন ২০১৮, ২১:১১আপডেট : ১৭ জুন ২০১৮, ২১:৩২

গোপালগঞ্জে ব্রাজিলের সমর্থকদের মধ্যে জার্সি বিতরণ করছেন দৈনিক যুগকথা সম্পাদক ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি মোজাম্মেল হক মুন্না

বিশ্বকাপ ফুটবল নিয়ে চরম উন্মাদনা শুরু হয়েছে দেশে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে ব্রাজিলের সমর্থকরা গড়ে তুলেছেন ব্রাজিল ফ্যান ক্লাব। আর এই ক্লাব থেকে আজ রবিবার রাতে ব্রাজিলের খেলা দেখতে উদ্বুদ্ধ করতে দুই শতাধিক সমর্থকের হাতে তুলে দেওয়া হয়েছে ব্রাজিলের জার্সি। স্থানীয় বেদগ্রাম মোড়ে গোপালগঞ্জ ব্রাজিল ফ্যান ক্লাব এই অভিনব উদ্যোগ নেয়।

অনুষ্ঠানে গোপালগঞ্জের ‘দৈনিক যুগকথা” সম্পাদক ও জাতীয় অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনের গোপালগঞ্জ প্রতিনিধি মোজাম্মেল হোসেন মুন্না প্রধান অতিথি থেকে এসব জার্সি বিতরণ করেন। এসময় বক্তব্য রাখেন গোপালগঞ্জ ব্রাজিল ফ্যান ক্লাবের সমর্থক মোল্লা রনি হোসেন কালু, নিতিশ রায়, রাজীব আহম্মেদ রাজু, মো. আমির প্রমুখ।

জার্সি পেয়ে ব্রাজিল সমর্থকদের উল্লাস

এসময় সমর্থকরা ব্রাজিলের জার্সি পেয়ে সঙ্গে সঙ্গে তা গায়ে দিয়ে উল্লাস প্রকাশ করে। ব্রাজিলের সঙ্গে সুইজারল্যান্ডের আজকের খেলা এসব সমর্থকেরা বেদগ্রাম মোড়ে বড় পর্দায় দেখানোর ব্যবস্থাও করেছে। সেখানে এসব সমর্থকেরা জার্সি পরে খেলা দেখবে বলে জানিয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম