নারায়ণগঞ্জে উদ্ধার হওয়া চিতাবাঘ দুটি বঙ্গবন্ধু সাফারি পার্কে

গাজীপুর প্রতিনিধি
১৭ জুন ২০১৮, ২২:১১আপডেট : ১৭ জুন ২০১৮, ২২:৩১

নারায়ণগঞ্জে উদ্ধার হওয়া দুটি চিতাবাঘ বঙ্গবন্ধু সাফারি পার্কে স্থানান্তর

নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইঘর (রঘুনাথপুর) থেকে উদ্ধার হওয়া দুইটি চিতাবাঘ গাজীপুরের  শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার র‌্যাব-১১ এর সদস্যরা পাচারকারীদের হাত থেকে বাঘ দুটিকে উদ্ধার করে।

নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলেত উদ্দিন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ফতুল্লার ভুঁইঘর (রঘুনাথপুর) এলাকার শওকত ইমরান মিঠুর বাড়িতে দুইটি চিতাবাঘ পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছে। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে সেদিন সন্ধ্যায় চিতাবাঘ দুটি উদ্ধার করা হয়। এসময় এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই পাচারকারী আরিফুল ইসলাম ও মিঠুকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় এবং বাঘ দুটিকে বনবিভাগের কাছে বুঝিয়ে দেওয়া হয়।       

অন্যদিকে, বন্য প্রাণী পরিদর্শক (অপরাধ দমন) অসিম কুমার মল্লিক জানান, উদ্ধার হওয়া চিতাবাঘ দুটি গাজীপুরের  শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে শনিবার হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া বাঘগুরোর বয়স দুই থেকে আড়াই বছর। এগুলো বাচ্চা বাঘ। বাঘ দুটি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এদের সাফারি পার্কের অন্য বাঘগুলো থেকে আলাদা রাখা হয়েছে। তিন সপ্তাহ (২১দিন) পরিচর্যা করে কোনও রোগে আক্রান্ত থাকলে তা নির্ণয়ের পর মূল বেষ্টনীতে রাখা হবে। পার্কে এ দুটি চিতাবাঘ ছাড়া আর কোনও চিতাবাঘ নেই বলেও জানান তিনি।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম