জামালপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের প্রাণহানি

জামালপুর প্রতিনিধি
১৯ জুন ২০১৮, ০২:১৬আপডেট : ১৯ জুন ২০১৮, ০২:২১

জামালপুর জামালপুরে দুই সিএনজির মুখোমুখি সংর্ঘষে হেলেনুর রহমান নামে এক পুলিশের এএসআই নিহত হয়েছেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত অন্য দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম পরিচয় জানা যায়নি। সোমবার (১৮ জুন) বিকাল ৫টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের হেলেনুর রহমানের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুরের আট পয়লা গ্রামে।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম এ দুর্ঘটনা ও প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে, ঢাকার এসবি’র এএসআই হেলানুর রহমান ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সোমবার সড়ক পথে ঢাকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিযোগে জামালপুর থেকে রওনা দেন। তাকে বহনকারী সিএনজি জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের চারঘাট এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা দ্রুতগামী সিএনজি’র সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম