সাবেক ছাত্রলীগ নেতার জুয়ার মঞ্চে পুলিশের আগুন

বগুড়া প্রতিনিধি
১৯ জুন ২০১৮, ০৬:১২আপডেট : ১৯ জুন ২০১৮, ০৬:১৪

বগুড়া বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর দুর্গম নান্দিনার চরে ঈদ উৎসবের নামে সাবেক এক ছাত্রলীগ নেতার অশ্লীল নৃত্য ও জমজমাট জুয়ার মঞ্চে আগুন দিয়েছে পুলিশ। সোমবার ভোরে এ ঘটনার পর আসরের হোতা কর্ণিবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শিপনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নান্দিনার চরের আমিনুল ইসলামের ছেলে ও কর্ণিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোকা মেম্বারের ভাতিজা শিপন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। সে ঈদ উৎসবের নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসায়। বিষয়টি নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সারিয়াকান্দি থানার ওসি সিরাজুল ইসলাম সোমবার ভোরে অভিযান চালিয়ে আসর ভেঙে দেন। এছাড়া আগুন দিয়ে মঞ্চ জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে আয়োজক ছাত্রলীগ নেতা শিপনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

সারিয়াকান্দি থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ঈদ উৎসবের নামে আয়োজন করা জুয়া ও অশ্লীল নৃত্যের মঞ্চ আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে। আটক করা হয়েছে নাটের গুরু ছাত্রলীগ নেতা শিপনকে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মঙ্গলবার তাকে (শিপন) আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হবে। মেলা ভেঙে দেওয়ায় জনগণের মাঝে স্বস্তি বিরাজ করছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম