‘কারাগারে আটকে রেখে খালেদা জিয়াকে মানসিক ও শারীরিক যন্ত্রণা দেওয়া হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ জুন ২০১৮, ১১:১৬আপডেট : ২২ জুন ২০১৮, ১১:২২

চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ ‘মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে আটকে রেখে খালেদা জিয়াকে মানসিক ও শারীরিক যন্ত্রণা দেওয়া হচ্ছে’ বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, ‘নির্দোষ বেগম জিয়াকে সুবিচার থেকে বঞ্চিত করা হয়েছে। অন্যায় সাজা ও অন্যান্য মামলা জামিনযোগ্য হওয়া সত্ত্বেও সরকারের কারসাজিতে সেগুলোর জামিন আটকে রেখেছে। বেগম জিয়ার প্রতি অমানবিক এবং নির্দয় আচরণে জনগণ বিক্ষুব্ধ ও চরম উদ্বিগ্ন।’

বৃহস্পতিবার (২১ জুন) বিকালে চট্টগ্রাম মহানগরে নাসিমন ভবনে দলীয় কার্যালয় মাঠে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘দেশনেত্রী বেগম জিয়া এখন চিকিৎসা বঞ্চিত। শারীরিক নানা অসুস্থতায় বিনা চিকিৎসায় দেশনেত্রীর জীবন ও নিরাপত্তা হুমকির মুখে। কিন্তু কারা কর্তৃপক্ষ ও সরকার বিষয়টি বরাবরই অবহেলা করে যাচ্ছে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা তার চিকিৎসা নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষাসহ তাৎক্ষণিক ইউনাইটেড হাসপাতালে ভর্তির সুপারিশ করছিলেন। দেশনেত্রীর জ্ঞান হারানোর মতো এতবড় দুঃসংবাদের পরেও কারা কর্তৃপক্ষ চিকিৎসার ব্যবস্থা না নিয়ে সময়ক্ষেপণ করে তার অসুস্থতাকে আশঙ্কাজনক মাত্রায় নিয়ে গেছে। বর্তমানে তার শারীরিক পরিস্থিতি ভয়ঙ্কর খারাপের দিকে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গুরুতর অসুস্থ দেশনেত্রীর চিকিৎসা নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল্য ও অবহেলা চলছে তাতে মনে হচ্ছে বেগম জিয়ার জীবন নিয়ে সরকার মহাচক্রান্তে লিপ্ত রয়েছে। ইউনাইটেড হাসপাতালে উন্নতমানের চিকিৎসার দাবি উপেক্ষা করে সরকার তাকে পিজি হাসপাতালে চিকিৎসার যে কথা বলেছে, তা দুরভিসন্ধিমূলক। জবরদস্তিমূলকভাবে পিজি হাসপাতালে চিকিৎসার কথা বলা সরকারের সুপরিকল্পিত চক্রান্ত।’

বিক্ষোভ সমাবেশে নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি মোহাম্মদ মিয়া ভোলা, সবুক্তগীন সিদ্দিকী মক্কী, সফিকুর রহমান স্বপন, সৈয়দ আহমদ, কমিশনার মাহবুবুর আলম, অধ্যাপক নুরুল আলম রাজু, এম এ হান্নান, উপদেষ্টা নবাব খান, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক মো. শাহাআলম, ইসকান্দর মির্জা, আর ইউ চৌধুরী শাহীন, আবদুল মন্নান, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মবিন, তথ্য ও গবেষণা সম্পাদক হামিদ হোসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী নুরুল আকতার, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান স্বপন, থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, মোশারফ হোসেন ডেপতি, হানিফ সওদাগর, সাইফুর রহমান বাবুল, বিএনপির সহসম্পাদকবৃন্দ এ কে এম পেয়ারু, রফিকুল ইসলাম, মো. ইদ্রিস আলীসহ নগর বিএনপির নেতারা বক্তব্য রাখেন।

আবু সুফিয়ান বলেন, ‘সরকার বেগম জিয়াকে বিনাচিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সরকার জানে, যে দিন বেগম জিয়া মুক্তি পাবে সেদিন এই অবৈধ সরকারের কবর রচনা হবে। তাই তারা সুকৌশলে আদলতকে ব্যবহার করে বেগম জিয়ার জামিন বিলম্বিত করছে। দেশের মানুষ এখনে ধৈর্য ধারণ করছে, যেদিন ধৈর্য হারিয়ে ফেলবে সেদিন তারা জীবন বাজি রেখে সব শৃঙ্খল ভেঙে বেগম জিয়াকে মুক্ত করে আনবে।’

আরও পড়ুন- সরকার চায়, বিএনপি নির্বাচনে না আসুক: মির্জা ফখরুল

/এফএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম