‘দলীয় ঐকমত্যের স্বার্থে সরোয়ারই প্রার্থী’

বরিশাল প্রতিনিধি
২২ জুন ২০১৮, ২০:৫২আপডেট : ২২ জুন ২০১৮, ২০:৫৯

মুজিবর রহমান সরোয়ার

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির ঐকমত্যের স্বার্থে দলটির মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মুজিবর রহমান সরোয়ারকেই প্রার্থী করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বরিশাল জেলা বিএনপির সভাপতি এবং মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য আবেদনকারীদের অন্যতম এবায়দুল হক চান বলেন, ‘দলীয় ঐকমত্যের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজীপুরে ২৬ জুন নির্বাচন এবং ২৮ জুন বরিশালে নির্বাচন কমিশনে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। পরিবেশ-পরিস্থিতি দেখে যথাসময়ে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।’  

এ ব্যাপারে শুক্রবার (২২ জুন) মুজিবর রহমান সরোয়ার জানান, তিনি ছিলেন বিসিসির প্রথম নির্বাচিত মেয়র এবং পরে সদর আসনের নির্বাচিত সংসদ সদস্য ও হুইপ। তাই এবার বিসিসির বদলে জাতীয় সংসদ নির্বাচন করতেই বেশি ইচ্ছুক ছিলেন তিনি। এজন্য মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন চেয়ে প্রথমে কোনও আবেদন করেননি, বরং মনোনয়ন বোর্ডের সদস্য ছিলেন। তবে পরে দলের নির্দেশে মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য তার আবেদনপত্র জমা দেওয়া হয়। বৃহস্পতিবার দলীয় মেয়র প্রার্থী বাছাই করার জন্য সাক্ষাৎকার পর্বে তাকে বিসিসি মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিতেও বলা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে আরও পরে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল আলম ফরিদ বলেন, ‘সরোয়ারই বিএনপির মেয়র প্রার্থী, এটা ঠিক আছে। তবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নাম ঘোষণা ও কর্মকাণ্ড দেখে এ বিষয়ে পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’  

কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক টিপু সুলতান জানান, আসন্ন সিটি করপোরেশনগুলোর নির্বাচনে দলীয় প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া এবং প্রার্থী বাছাইও শেষ করা হয়েছে। এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা পরে দেওয়া হবে। বিএনপি নির্বাচনমুখী দল। অবাধ, সুষ্ঠু এবং লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচনের নিশ্চয়তা পেলে তাতে অংশগ্রহণ করা হবে।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়ন লাভের জন্য আবেদনপত্র কিনেছিলেন বর্তমান মেয়র আহসান হাবিব কামাল, কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন ও সাবেক ছাত্রনেতা আলী হায়দার বাবুল। এরপরই মুজিবর রহমান সরোয়ারকে মনোনয়নপত্র নিতে দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।

 

 

 

/এএইচ/এএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম