কুড়িগ্রাম-৩ উপনির্বাচন

আ.লীগের প্রার্থী মতিন, জাতীয় পার্টির আক্কাছ

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ জুন ২০১৮, ২২:০৩আপডেট : ২২ জুন ২০১৮, ২২:২৩

এম এ মতিন ও আক্কাছ আলী

কুড়িগ্রাম-৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বঙ্গবন্ধু পরিষদের উলিপুর উপজেলা সভাপতি এম এ মতিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু এ তথ্য নিশ্চিত করেন। অন্যদিকে, উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বাসিন্দা ডা. আক্কাছ আলীকে দলের প্রার্থী ঘোষণা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। জাতীয় পার্টির উপজেলা সভাপতি আতিয়ার মুন্সি এ তথ্য নিশ্চিত করেন।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ার কারণে মহাজোটের অধীন না থেকে দল দু’টি পৃথকভাবে নির্বাচনে অংশ নেবে। এরই অংশ হিসেবে শুক্রবার (২২ জুন) আওয়ামী লীগ থেকে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এম এ মতিনকে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। আর এর আগেই  জাতীয় পার্টি তাদের প্রার্থী চূড়ান্ত করে।

জাতীয় পার্টির উপজেলা সভাপতি আতিয়ার মুন্সি বলেন, ‘দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ দলের প্রার্থী হিসেবে ডা. মো. আক্কাছ আলীকে চূড়ান্ত করেছেন।  ইতোমধ্যে তিনি (ডা. আক্কাছ) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ আসনটি জাতীয় পার্টির ছিল, আমরা আশা করি জনগণ আবারও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীকেই ভোট দিয়ে বিজয়ী করবে।’

গত ১১ মে জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের মৃত্যুতে কুড়িগ্রাম-৩ আসনটি শূন্য হয়। পরবর্তী সময়ে ডা. আক্কাছ আলীকে দলের প্রার্থী হিসেবে মনোনয়নের ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। নিজ দলের প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ১০ জুন উলিপুর সফর করেন এরশাদ। আসনটিতে আওয়ামী লীগ থেকে মোট সাত জন মনোনয়ন প্রত্যাশী থাকলেও এম এ মতিনকে চূড়ান্ত করা হয়। এদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা জানিয়েছেন, আসন্ন উপ-নির্বাচনে বিএনপি অংশ নেবে না।

জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, কুড়িগ্রাম-৩ আসনের সীমানা পুনর্বিন্যাস করা হলেও ১০ম জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি সীমানা অনুযায়ী এই উপ-নির্বাচন হবে। পূর্ববর্তী সীমানা অনুযায়ী কুড়িগ্রাম-৩ আসনের বর্তমান ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৬৬ হাজার ৮১১। আসনটিতে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন ছাড়া বাকি অংশ চিলমারী উপজেলার রমনা, থানাহাট, চিলমারী ও রাণীগঞ্জ ইউনিয়নের অন্তর্ভুক্ত।

গত ১০ জুন নির্বাচন কমিশন এ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৪ জুন। ২৬ জুন মনোনয়নপত্র বাছাই করা হবে, ৩ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ২৫ জুলাই ওই আসনের উপ-নির্বাচনে ভোট হবে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম