নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ জুন ২০১৮, ১৮:০৬আপডেট : ২৩ জুন ২০১৮, ১৮:২০

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর ও রূপগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুই জন নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে বন্দর উপজেলার কেওঢালা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও সকাল ১০টার দিকে রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুই দুর্ঘটনা ঘটে। কাচঁপুর হাইওয়ে থানার (ওসি) আব্দুল কাইয়ুম আলী সরদার এ খবর নিশ্চিত করেন।

নিহত নারীর নাম– জহুরা খাতুন (৪৫)। অন্য জনের পরিচয় পাওয়া যায়নি।

কাচঁপুর হাইওয়ে থানার (এসআই) আনিসুর রহমান জানান, সকাল প্রায় ৯টায় কেওঢালা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় জহুরা খাতুন নিহত হন। আর সকাল ১০টার দিকে গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত এক পুরুষ নিহত হন।

ওসি আব্দুল কাইয়ুম আলী সরদার জানান, লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক