‘মাটির ব্যাংকে জমানো সাধারণ মানুষের টাকায় নির্বাচন করবো’

বরিশাল প্রতিনিধি
২৪ জুন ২০১৮, ০৯:২৪আপডেট : ২৪ জুন ২০১৮, ০৯:৩৬

সংবাদ সম্মেলনে ডা. মনিষা মাটির ব্যাংকে জমানো সাধারণ মানুষের দেওয়া টাকায় বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মেয়র পদপ্রার্থী ডা. মনিষা চক্রবর্তী।

শানিবার (২৩ জুন) নগরীর ফকিরবাড়িতে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পড়ে শোনান।

তিনি বলেন, ‘আমরা লুটপাট, দুর্নীতি, কালোটাকা, পেশি শক্তির দুর্বৃত্তায়নের রাজনীতির বৃত্ত ভেঙে জনগণের অংশগ্রহণমূলক বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে  তুলতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো।’

সংবাদ সম্মেলনে ডা. মনিষা তিনি আরও বলেন,  ‘ইতিমধ্যে আমরা নির্বাচনি ব্যয় মেটানোর জন্য মাটির ব্যাংক, সংগঠনের প্রকাশনা বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ শুরু করেছি। আমরা বিভিন্ন রিকশা গ্যারেজ, হোটেল, বাসাবাড়িতে নির্বাচনি অর্থ সংগ্রহের জন্য দুই শতাধিক মাটির ব্যাংক দিয়েছি। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে টাকা দিয়ে আমাদের আর্থিক সাহায্য-সহযোগিতা করছে। এরই মধ্যে লক্ষাধিক টাকা সংগ্রহ হয়েছে।’ এভাবে দুই-তিন লাখ টাকা সংগ্রহ করে নির্বাচনি ব্যয় নির্বাহ করতে পারবেন বলে আশা করছেন মনিষা।

তার দাবি, এভাবে নির্বাচনের মাধ্যমে প্রচলিত কালোটাকা ও পেশি শক্তির ওপর নির্ভর করে নির্বাচন করার ধারণা ভেঙে দিয়ে তারা গণমানুষের অংশ গ্রহণের নির্বাচনি সংস্কৃতি নির্মাণ করতে চাই।

তাই আসন্ন সিটি নির্বাচনে নগরবাসী যাতে সুস্থভাবে ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম