সিলেটে মনোনয়ন ফরম নিলেন বিএনপির সেলিম

সিলেট প্রতিনিধি
২৪ জুন ২০১৮, ১৪:৪২আপডেট : ২৪ জুন ২০১৮, ১৬:২৫

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন (ইসি) থেকে মনোনয়ন ফরম নিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। রবিবার (২৪ জুন) দুপুরে সিলেট আঞ্চলিক কার্যালয় থেকে দলের কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এরপর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হকের বাসায় গিয়ে দোয়া নিয়েছেন এই বিএনপি নেতা।

এ প্রসঙ্গে বদরুজ্জামান সেলিম বলেন, ‘আরিফুল হক দলের কোনও প্রার্থী নন। তিনি মিডিয়ার প্রার্থী। কেন্দ্রীয় বিএনপির কাছে ইতোমধ্যে আরিফের দলীয় অবস্থান তুলা ধরা হয়েছে। নেতারা এখনও আরিফের সার্বিক বিষয় যাচাই-বাছাই করছেন। তাকে এখনও দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি। আমি শতভাগ আশাবাদী দল থেকে এবার আমাকে মূল্যায়ন করা হবে।’

তিনি আরও বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ওপর নির্ভর করছে সিলেট থেকে বিএনপির মেয়র প্রার্থিতার বিষয়টি। যতটুকু জেনেছি, ওই নির্বাচনের পর সিলেটের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হবে।’

বর্তমান মেয়র আরিফুল হককে এবার দল থেকে মনোনয়ন দেওয়া হবে না দাবি করে এই বিএনপি নেতা আরও বলেন, ‘ ইতোমধ্যে দল থেকে আমাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। সেই সংকেতের ভিত্তিতেই আমি মনোনয়ন ফরম নিয়েছি। আরিফকে মনোনয়ন দেওয়া হবে না।’

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম