মোটেল সৈকত থেকে গ্রেফতার শিবিরের ২১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জুন ২০১৮, ০২:৩৮আপডেট : ২৫ জুন ২০১৮, ০২:৪৯

মোটেল সৈকত থেকে গ্রেফতার শিবিরের ২১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ মোটেল সৈকত থেকে গ্রেফতার জামায়াত-শিবিরের ২১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রবিবার (২৪ জুন) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত এ আদেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তবে শুনানির সময় আদালতে আসামিদের হাজির করা হয়নি বলে জানান তিনি।

নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ‘সংশ্লিষ্ট নথি পাঠানোর পর আদালত পর্যালোচনা করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

এর আগে শনিবার (২৩ জুন) রাত ৮টার দিকে মোটেল সৈকতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের এসব নেতাকর্মীদের গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। পরে রবিবার (২৪ জুন) সকালে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। কোতোয়ালী থানার উপ পরিদর্শক গোলাম ফারুক মামলাটি দায়ের করেন।

‘পারাবার’ নামে একটি সংগঠনের ব্যানারে এই ঈদ পুনর্মিলনীর আয়োজন করে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা। সংগঠনটি দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সাংস্কৃতিক ইউনিট হিসেবে কাজ করে। গ্রেফতার আসামিদের মধ্যে মহানগর জামায়াতের এক নেতাসহ দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক, দফতর সম্পাদক ও বায়তুল মাল সম্পাদক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের