গ্রেফতার ও হয়রানি না করতে পুলিশ সুপারকে নির্দেশ ইসির

গাজীপুর প্রতিনিধি
২৫ জুন ২০১৮, ১৬:২৯আপডেট : ২৫ জুন ২০১৮, ১৭:৪৩

নির্বাচন কমিশন গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছাড়া কাউকে গ্রেফতার বা হয়রানি না করতে জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বাংলাদেশ নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত এক চিঠিতে রবিবার (২৪ জুন) গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদকে এ নির্দেশনা দেন।
ওই চিঠিতে বলা হয়, বিএনপির নেতৃস্থানীয় পর্যায়ের একটি প্রতিনিধি দল সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে গাজীপুরের পুলিশ সুপারের (এসপি) বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। অভিযোগে তারা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করার কথা উল্লেখ করেন। পাশাপাশি সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানায়। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন গাজীপুরের পুলিশ সুপারকে এ নির্দেশনা দেয়।
বিএনপি প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার রবিবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ‘মামলা না থাকলেও তার নেতাকর্মী ও এজেন্টদের গ্রেফতার করা হচ্ছে। পুলিশ তাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নামে হয়রানি করছে।’ নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে আবহাওয়া আমার ভালো মনে হচ্ছে না।’ এ সময় তিনি দুটি জাতীয় দৈনিক পত্রিকায়  ছাপানো ছবি দেখিয়ে বলেন, ‘পুলিশের গাড়িতে আওয়ামী লীগের প্রার্থী ঘুরতেছে।’

এদিকে, সোমবার (২৫ জুন) দুপুরে ধানের শীষ প্রতীকের প্রধান এজেন্ট ও গাজীপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক সোহরাব উদ্দিন রিটার্নিং কর্মকর্তার কাছে গণগ্রেফতারের বিষয়ে দুটি অভিযোগ জমা দিয়েছেন।

/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম