গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ জুন ২০১৮, ১৩:৪৩আপডেট : ২৭ জুন ২০১৮, ১৩:৪৫

গোপালগঞ্জ গোপালগঞ্জে বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সোনা মোল্লা (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ ৬ জন আহত হয়েছেন। বুধবার (২৭ জুন) দুপুরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাঠি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সোনা মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের সাবেক মেম্বার।  

ওসি জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি থ্রি-হুইলার গোপালগঞ্জ থেকে কাঠি বাজারে যাচ্ছিল। এসময় থ্রি-হুইলারটি কাঠি এলাকায় পৌঁছালে কোটালীপাড়া থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী যাত্রীবাহী একটি লোকাল বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে শিশুসহ ৭ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সোনা মোল্লাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় মারাত্মক আহত শিশুসহ তিন জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম